জাতীয় শোক দিবসে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ কার‌্যক্রম পরিচালনা করেছে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগ।

আজ রোববার বেলা সাড়ে ৩ টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি ভার্চুয়ালী যুক্ত থেকে এ কার‌্যক্রমের উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

উদ্বোধনের পর গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের অফিস চত্বরের এক’শ দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের। এসব ত্রাণ উপহার প্যাকেটে ছিলো ১০ কেজি করে উন্নত মানের চাল, ডাল, সয়াবিন তেল, পিঁয়াজ, আলু, লবণ, সাবান ও মাস্ক।

এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, গণপূর্ত পিএন্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী কাশেফ আমিনুর রহমান, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক কুমার শীল, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তন্ময় কুমার কর্মকারসহ অন্যান্য প্রকৌশলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরআগে, গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে বিভাগের প্রকৌশলীগণ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

বাদ যোহর গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়াস্থ বিভাগের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে গোপালগঞ্জ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর