গোপালগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ তানভীর (১৮) ও মোঃ আব্দুল বাসেত(১৮) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে সিফাতুল ইসলাম(১৮) নামে আরও এক ছাত্র আহত হয়। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দিতে এ দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা গোপালগঞ্জ শহরের হাজী লাল মিয়া সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। এদের বাড়ী জেলা শহরের মোহাম্মাদপাড়া ও হীরাবাড়ী রোড এলাকায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, হতাহত তিন বন্ধু মোটর সাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে শহরের দিকে আসছিলেন। এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী মালবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মোঃ তানভীর নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আব্দুল বাসেতকে মৃত ঘোষণা করেন। তবে, ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর