“বঙ্গবন্ধু সিটি পরিষদ” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আজ শুক্রবার “বঙ্গবন্ধু সিটি পরিষদ” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬৫ সদস্যের এই কমিটি ঘোষনা করা হয়।এতে ডাঃ সিদ্ধেশ্বর মজুমদারকে সভাপতি ও গাজী মোস্তাফিজুর রহমান দিপুকে সাধারন সম্পাদক করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার ৫উপজেলা ও এর আশ পাশের জেলার ৩ উপজেলা মোট ৮ উপজেলা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ঘিরে একটি উন্নত সিটি(যার নাম দেয়া হয়েছে “বঙ্গবন্ধু সিটি“) গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে বলে সংগঠনটির কর্মকর্তারা জানান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কমিটির সভাপতি ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার, সাধারন সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান দিপু, সহসভাপতি হুমায়রা আক্তার প্রমুখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর