Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা

০
বঙ্গবন্ধুর সমাধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ।।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। আজ শনিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তাগন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here