কোটালীপাড়ায় আর্সেনিক স্ক্রিনিং বিষয়ক অবহিতকরণ সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি।।
কোটালীপাড়ায় আর্সেনিক স্ক্রিনিং, প্রশিক্ষণ ও কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও হাই লাইট ফাউন্ডেশনের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবহিতকরণ সভার উদ্বোধন করেন।
কোটালীপাড়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আকির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, এডভোকেট বিজন বিশ্বাস, চৌধুরী সুলতান মাহামুদ কালু, হাই লাইট ফাউন্ডেশনের ম্যানেজার জাকারিয়া হোসেন বক্তব্য রাখেন।
কোটালীপাড়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আকির হোসেন খান বলেন, এই কর্মসূচির মাধ্যমে সমস্ত টিউবওয়েলের আর্সেনিক পরীক্ষা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর