Home ব্রেকিং নিউজ... বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ৬ আসামীকে গোপালগঞ্জের আদালতে হাজির

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ৬ আসামীকে গোপালগঞ্জের আদালতে হাজির

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ৬ আসামীকে গোপালগঞ্জের আদালতে হাজির

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬ আসামীকে গোপালগঞ্জের আদালতে হাজির করা হয়েছে।

আজ রোববার বিকেল ৩ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবির, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা লিপি ও মোঃ শরীফুর রহমানের আদালতে হাজির করা হয়। পুলিশ ১৬৪ ধারায় জবানবন্দির আবেদন জানিয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল নিশ্চিত করেছেন।

এরআগে গত ২৫ ফেব্রুয়ারী রাতে র‌্যাব গোপালগঞ্জে বিভিন্ন স্থান থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।

আসামীরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের শাফায়েত মিয়ার ছেলে রাকিব মিয়া ওরফে ইমন (২২), শহরের মার্কাস মহল্লার বাবুল ফকিরের ছেলে পিয়াস ফকির (২৬), পরেশ বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৪), চান মিয়া সরদারের ছেলে মো. হেলাল সরদার (২৪), নবীনবাগের অহিদুজ্জামানের মো. নাহিদ রায়হান (২৪) ও তূর্য মোহন্ত (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে  গণধর্ষণে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। গতকাল শনিবার র‌্যাব রাতে ওই ৬ আসামীকে গোপালগঞ্জ থানায় সোপর্দ করে।

গত ২৩ ফের্রুয়ারী রাতে গোপালগঞ্জের হেলিপ্যাড থেকে বের হওয়ার সময় ভিকটিমের বন্ধুকে ওই বখাটেরা মারধর ও ভয়ভীতি দেখিয়ে পাশের নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here