গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোসাম্মৎ নাজমুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ ইলিয়াছুর রহমান ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ ওসমান গনি, ডিডিএলজি ইকবাল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন, অভিভাবকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা স্কুলের শিক্ষার্থীদেরকে ভালভাবে লেখা-পড়া করার পাশাপাশি ভাল মানুষ হিসাবে গড়ে ওঠার পরামর্শ দেন।দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে ওঠার আহবান জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর