নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে “দৈনিক দেশ রূপান্তরের” ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

আজ রবিবার (০৬ মার্চ) সকাল ১০টায় গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে একে অপরকে কেক খাইয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় দৈনিক মোহনার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক সুব্রত সাহা বাপী। এসময় দৈনিক কালের কন্ঠের প্রসূন মন্ডল, বাংলা নিউজের একরামুল কবীর, দৈনিক সময়ের আলোর বাদল সাহা, ভোরের কাগজের সলিল বিশ্বাস মিঠু, দৈনিক ভোরের ডাকের সৈয়দ আকবর হেসেন, ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন সজীব বিশ্বাস উপস্থিত ছিলেন।

পরে দৈনিক দেশ রূপান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দৈনিক মোহনার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক সুব্রত সাহা বাপী, দৈনিক কালের কন্ঠের প্রসূন মন্ডল, বাংলা নিউজের একরামুল কবীর, দৈনিক সময়ের আলোর বাদল সাহা বক্তব্য রাখেন।

 

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক সুব্রত সাহা বাপী বলেন, দৈনিক দেশ রূপান্তর নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি তুলে ধরে সমাজ কল্যাণে কাজ করবে।

 

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, দৈনিক দেশ রুপান্তর প্রিন্ট মিডিয়া জগতে একটি স্থান করে নিয়েছে। সত্য প্রকাশের মাধ্যমে জায়গাটি ধরে রাখবে।

 

দৈনিক রূপান্তরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দৈনিক মোহনার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, দৈনিক দেশ রূপান্তর হাঁটি হাঁটি পা পা করে তিন বছর শেষ করলো। পত্রিকাটি এখন গণ মানুষের আস্থায় পরিণত হয়েছে। আশা করি আগামীতেও গণ মানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে পত্রিকাটি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর