উত্তর বারিধারা ক্লাবের কাছে ৩-২ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র পরাজিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ প্রিমিয়ার লীগে উত্তর বারিধারা ক্লাবের কাছে ৩-২ গোল পরাজিত হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

আজ রোববার বিকেল সা‌ড়ে ৩ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ দু-দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রধমার্ধে ২ গোলে পিছিয়ে থেকেও উত্তর বারিধারা ক্লাব ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

খেলার প্রথমার্ধের ৭ মিনিটে শেখ রাসেল ক্রীড়া চক্রের ৩৪ নম্বর জার্সিধারী আইজার মাঝ মাঠ থেকে ফ্রিকিক থেকে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। খেলার ১১ মিনিটে একই দলের ৭৭ নম্বর জার্সিধারী দ্যা সিলভা দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলে দলকে এগিয়ে দেন।

খেলার ৩৯ মিনিটে উত্তর বারিধারা ক্লাবের শাইডস্টন ফোঝিলভ গোল করেন। এর ২ মিনিট পর ৪১ মিনিটে একই দলের সুজন বিশ্বাস দলের পক্ষে দ্বিতীয় গোল করে ২-২ গোলে সমতা আনেন। খেলার অতিরিক্ত সময়ের ৩ মিনিটে সুজন বিশ্বাস দ্বিতীয় গোল করে দলকে ৩-২ গোলে জয় এনে দেন।

খেলাটি পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া আর সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ইকবাল আলম ও মাহমুদ হাসান মামুন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর