কোটালীপাড়া পৌর কিচেন মার্কেটে সব ধরণের ব্যবসা চালুর বিষয়ে আলোচনা সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর কিচেন মার্কেটে সব ধরণের ব্যবসা চালুর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে পৌর কিচের মার্কেট চত্ত¡রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বুলবুল, এডভোকেট খান চমন-ই- এলাহি, ব্যবসায়ী সিরাজুল ইসলাম তালুকদার, ইউসুব আলী দাড়িয়া, বশির আহম্মেদ বক্তব্য রাখেন।

পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ বলেন, প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ৭একর জমির উপরে এ মার্কেটটি নির্মাণ করা হয়েছে। এখানে ব্যবসায়ী ও ক্রেতাদের সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। তারপরও এখানে সকল ধরণের ব্যবসা না থাকার কারণে ক্রেতারা আসছেন না। তাই এ মার্কেটে ক্রেতাদের আগমন ঘটাতে আমরা শীঘ্রই সকল ধরণের ব্যবসা চালু করবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর