কোটালীপাড়ায় ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে। জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ ব্রেস্ট ফিডিং কর্নারটি স্থাপন করা হয়।

 

আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ব্রেস্ট ফিডিং কর্নারটি উদ্বোধন করেন।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাওন শিকদার টুটু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ল²ী সরকার, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রতন সেন কংকন, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক জাহিদুল ইসলাম, সমীর রায়সহ প্রসূতি মায়েরা উপস্থিত ছিলেন।

 

সিতাইকুন্ড গ্রামের নাজমা বেগম বলেন, ৮বছর আগে আমি একটি পুত্র সন্তানের মা হয়েছি। গত ৪মাস আগে আমার আরেকটি পুত্র সন্তান হয়েছে। আমি আমার দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে একাধিকবার এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহণের জন্য এসেছি। এখানে পূর্বে কোন ব্রেস্ট ফিডিং কর্নার না থাকার কারণে আমি আমার শিশুকে দুধ পান করাতে পারিনি। এতে আমার শিশু ক্ষুধায় অনেক কষ্ট পেয়েছে। এখন এখানে ব্রেস্ট ফিডিং কর্নার হয়েছে। তাই আমার মতো প্রসূতি মায়েরা এখন তাদের শিশুদের দুধ পান করাতে পারবেন।

 

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাওন শিকদার টুটু বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জ্ঞানের আলো পাঠাগার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নিচতলায় একটি ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করেছেন। এ জন্য আমরা আনন্দিত। কেননা আগে যেসব মায়েরা তাদের দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে এখানে চিকিৎসা নিতে আসতেন তারা লজ্জায় তাদের শিশুদের মাতৃদুগ্ধ পান করাতেন না। এখন এখানে এই ব্রেস্ট ফিডিং কর্নারটি স্থাপনের কারণে প্রসূতি মায়েরা নিরাপদে তাদের শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। মাতৃদুগ্ধ পানের মাধ্যমে শিশুদের যেমন শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে তেমনি মা ও শিশুর মাঝে আত্মীক বন্ধন সৃষ্টি হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীর অগ্রযাত্রাকে কাজে লাগাতে হবে। সে লক্ষে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রযাত্রায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরণের সংগঠন নারী উন্নয়নে কাজ করছেন। এমনই একটি সংগঠন জ্ঞানের আলো পাঠাগার আন্তর্জাতিক নারী দিবসে যে কাজটি করেছেন তাহা সত্যিই প্রশাংসার দাবি রাখে।

 

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্নার না থাকার কারণে চিকিৎসা নিতে আসা অনেক প্রসূতি মায়েরা তাদের শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারতেন না। বিষয়টি আমরা জানার পরে আমাদের ফেসবুক পেইজে পোস্ট দেই। এই পোস্ট দেখে কয়েকজন মানবিক মানুষ আমাদেরকে অর্থ সহায়তা করেন। সেই অর্থ দিয়ে আমরা এই ব্রেস্ট ফিডিং কর্নারটি স্থাপন করেছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর