কাশিয়ানীতে ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতার ৩

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক নারীর ৩ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই হওয়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খায়েরহাট গ্রামের বাবুল শেখের ছেলে তহিদুল ইসলাম তরু (২৫), মো. আওলাদ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (২২) ও ছরোয়ার শিকদারের ছেলে সুমন শিকদার (২০)।

 

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এস.আই) সজীব কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার পিঙ্গলিয়া গ্রামের সেনা সদস্য মো. গিয়াসউদ্দিন মোল্যার স্ত্রী সালমা খানম সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৩ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। কাশিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়ির কাছে পৌঁছালে মোটর সাইকেলযোগে তিন যুবক এসে তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার দু’দিন পরে সালমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

 

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চক্রটি এলাকায় এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করা হচ্ছে।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর