Home ব্রেকিং নিউজ... টুঙ্গিপাড়া হচ্ছে বাংলাদেশের সকলের গ্রাম

টুঙ্গিপাড়া হচ্ছে বাংলাদেশের সকলের গ্রাম

০
টুঙ্গিপাড়া হচ্ছে বাংলাদেশের সকলের গ্রাম

স্টাফ রিপোর্টার।।

মুজিব বর্ষের জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, আমরা মনে করি টুঙ্গিপাড়া হচ্ছে বাংলাদেশের সকলের গ্রাম।কারন বঙ্গবন্ধু হচ্ছে বাঙ্গালীদের সেই আরাধ্য পুরুষ, যার মাধ্যমে বাঙ্গালী পৃথিবীতে প্রথম তার রাষ্ট্র পেয়েছে, বাঙ্গালীরা তাদের আত্মপরিচয় পেয়েছে। আর আমরা তাই “টুঙ্গিপাড়া-হৃদয়ে পিতৃভূমি” এই থিমকে সামনে নিয়ে আমরা নানা কর্মসূচী পালন করতে যাচ্ছি।

 

তিনি আজ বুধবার দুপুরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের ১নং গেটের সামনে সাংবাদিকদেরকে মুবিবর্ষের সমাপনি অনুষ্ঠানের কর্মসূচী বিষয়ে ব্রিফিং করেন।

 

তিনি আরো বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা জাতির পিতার প্রতি বাংলাদেশের মানুষ শ্রদ্ধা জানাতে চাই।

 

প্রধান সমন্বয়ক সমাপনি অনুষ্ঠানের যেসব কর্মসূচী নেয়া হয়েছে তা উল্লেখ করে সবার সহযোগিতা চেয়েছেন।১৭ মার্চর আরোচনা সভা ছাড়াও ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ লোকজমেলার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

 

এ সময় আসাদুজ্জামান নূর এমপি, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান প্রমূখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here