গোলাপ ফুল দিয়ে বরন করে নেয়া হলো শিশু শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

মুখে আবির, হাতে রাখি পরিয়ে, চকলেট আর গোলাপ ফুল দিয়ে বরন করে নেয়া হলো শিশু শ্রেনীতে ভর্তি হওয়া ১৮৬ শিক্ষার্র্থীকে।

 

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ এস.এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

ছোট ছোট শিশুদের বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম ও সভাপতি রফিকুল ইসলাম মিটু।

 

শিশু শ্রেনীর ছাত্র মুসনাত জামি জানায়, আমি খুব খুশি হয়েছি।চকলেট আর গোলাপ ফুল পেয়ে খুব খুব খুশি হয়েছি।

 

প্রধান শিক্ষক সুরাইযা খানম বলেন, শিশুরা ছোট অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে আসে।এখানে তাদের যে গুরুত্ব আছে, সম্মন আছে।আমরা তাদের ফুল দিয়ে চকলেট দিয়ে আবির দিয়ে এভাবে বরন করেছি।আবির দেয়ার অর্থ হচ্ছে তার জীবনটাকে সুন্দর ভাবে সে যাতে রাঙ্গাতে পারে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর