ইভটিজিংয়ের অপরাধে কিশোরের সাজা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইভটিজিংয়ের অপরাধে আশিষ বাড়ৈ (১৬) নামে এক কিশোরকে দেড় বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এ সাজা প্রদান করেন।

 

আশিষ বাড়ৈ উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দক্ষিণ ধারাবাশাইল গ্রামের মিল্টন বাড়ৈর ছেলে।

 

ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক বলেন, গত বুধবার বিকেল ৩টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ৩ ছাত্রীকে ইভটিজিং করে। এ ঘটনার পরে আমরা আশিষকে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ স্যারকে অবহিত করি। এরপর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিদ্যালয়ে পৌছে আশিষকে দেড় বছরের সাজা প্রদান করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর