Home জাতীয় মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ নিহত

মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ নিহত

০
মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ নিহত
স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে এক মাদক সেবীর হাতে মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ নিহত হয়েছেন। নিহতের নাম পোল গোমেজ(৪২। তিনি হাউজ নম্বর ২/২৬, আনন্দপুর, সাভার, ঢাকার বাসিন্দা।তার পিতার নাম রাসেল গোমেজ।
পুলিশ হত্যাকারী কিংকর বাড়ৈকে আটক করেছে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার দক্ষিন দেবগ্রামে অবস্থিত বিওয়াইএফসি(বাংলাদেশ ইয়ুথ ফার্ষ্ট কনসার্ন)মাদক নিরাময় কেন্দ্রের আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে।
ওই নিরাময় কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু বল্ভব ও পুলিশ সূত্রে জানাগেছে, সকাল সাড়ে ৭টার দিকে নাস্তার জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল তখন রান্না ঘরে থাকা তরকারী কাটা ছুরি দিয়ে ভারপ্রাপ্ত ইনচার্যা পোল গোমেজকে মাদক নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন কিংকর বাড়ৈ উপুর্যাপরি চুরিকাঘাত করে।মারাত্মক আহত ইনচার্জকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, গত ৪/৫ দিন আগে ঘাতক কিংকরকে সিগারেট খেতে দেখে তাকে নিষেধ করলে এ নিয়ে ওই ইনচার্জের সাথে তার কথা কাটাকাটি হয়।সে জন্য তার রাগ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও ওই নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা মনে করছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কিংকরকে আটক করা হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here