গোপালগঞ্জে ৭টি প্রতিষ্ঠানকে জেল-জরিমানা

7 organizations jailed and fined in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ভেজাল মসলার গূঁড়া তৈরীর অপরাধে এক কারখানার মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এদিকে, কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৭ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ কারাদন্ড ও জরিমানার আদেশ দেন।

02 4

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান জানান, জেলা শহরের নতুন বাজার এলাকায় একটি কারখানায় ভেজাল মসলার গুঁড়া তৈরী করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় মসলা তৈরীর কারখানা থেকে ভেজাল মসলার গুঁড়া, পটেটো চিপস, চাউল, আটা ও ময়দার গুঁড়া এবং বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়। পরে কারখানার মালিক মাসুদ তালুকদাকে(৩৮)এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

অপরদিকে, সহকারী পরিচালক শামীম হাসান জানান, মঙ্গলবার দুপুরে জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর