দ্বিতীয় পর্যায়ে টিসিবি-র পণ্য বিক্রি শুরু

In the second phase, sales of TCB products started

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ডিলারের মাধ্যমে টিসিবি-র পণ্য বিক্রি শুরু হয়েছে। ৫ উপজেলার ৫টি পয়েন্টে ৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫ জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রি করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজির বাজার এলাকায় টিসিবি পন্য বিক্রি শুর করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাশেদুর রহমান ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন টিসিবি পন্য বিক্রি কাযক্রম পরিদর্শন করেন।

দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে উপকারভোগীদের মধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে ন্যায্যমুল্যে টিসিবি পন্য বিতরণ করা হচ্ছে। টিসিবি-র পণ্যের মধ্যে রয়েছে দুই কেজি মশুর ডাল (৬৫ টাকা কেজি দরে), দুই কেজি চিনি (৫৫ টাকা কেজি দরে), দুই লিটার সোয়াবিন তেল (১১০ টাকা লিটার দরে) এবং দুই কেজি ছোলা (৫০ টাকা কেজি দরে)। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে উর্দ্ধগতি এবং পবিত্র রমজানকে সামনে রেখে টিসিবি এসব পন্য বিক্রি করছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর