Home জাতীয় দত্তের সন্দেশ যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে

দত্তের সন্দেশ যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে

দত্তের সন্দেশ যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে

এবার গোপালগঞ্জের ঐতিহ্যবাহী “দত্ত মিষ্টান্ন ভান্ডার”-এর “সন্দেশ” যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে।

পহেলা বৈশাখের দিনে গোপালগঞ্জ জেলা প্রশাসনের হাত হয়ে ২০ কেজি “সন্দেশ” সড়ক পথে চলে যাবে যশোর জেলা প্রশাসনের হাতে। সেখান থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে পৌছাবে।খবর বিস্বস্ত সূত্রের।

Gopalganj Sweets Photo 0514.04.2022

উল্লেখ্য, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী দত্তের সন্দেশের নাম রয়েছে সর্বত্র। দেশের বিভিন্ন জেলায় এ মিষ্টির কদরের পাশাপাশি দেশের বাইরেও বেশ সুনাম রয়েছে। আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবদের জন্য এ দোকানের মিষ্টি কিনে থাকেন অনেকেই।

শুধু তাই নয়। এ মিষ্টির দোকানের সন্দেশ ও রসগোল্লা আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ পছন্দ এবং তিনি মাঝে মাঝেই এ দোকানের মিষ্টি বঙ্গভবনে নিয়ে থাকেন এবং টুঙ্গিপাড়ায় আসলে এ দোকানের সন্দেশ ও রসগোল্লা বাসায় নিয়ে থাকেন এমনটি জানালেন দোকানের বর্তমান মালিক সবুজ কুমার দত্ত।

তিনি জানান, গোপালগঞ্জের সবার পছন্দ এই দোকানের সন্দেশ ও রসগোল্লা।বিভিন্ন অনুষ্ঠান বা বাসার জন্য সবার আগেই এই দোকানের মিষ্টি পছন্দের তালিকায় থাকে।৫০ বছরেরও বেশী সময় ধরে দত্ত মিষ্টান্ন ভান্ডার তার বাবা(প্রয়াত) সুধীর কুমার দত্তের হাত ধরে সুনামের সাথে মিষ্টি ব্যবসা করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here