Home ব্রেকিং নিউজ... কোটালীপাড়ায় মঙ্গল শোভাযাত্রা

কোটালীপাড়ায় মঙ্গল শোভাযাত্রা

কোটালীপাড়ায় মঙ্গল শোভাযাত্রা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
নতুন বছরকে বরণ করে নিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্ত¡রে এসে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে অনুুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বুলবুল, এডভোকেট ইলিয়াছ হায়দার, উদীচী শিল্পগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন সেন কংকন বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here