Home ব্রেকিং নিউজ... টুঙ্গিপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

টুঙ্গিপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

০
টুঙ্গিপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার।।
রমজান উপলক্ষে টুঙ্গিপাড়ায় অসহায় ও দরিদ্র ৪শ’ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে এস্পেকট্রা গ্রুপের পরিচালক আরিফ খানের পক্ষ থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার সামগ্রী বিতরণ করা করা হয়।
বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছয় কেজি চাল, দুই কেজি পিয়াজ, এক কেজি করে ডাল, তেল, চিনি, লবন, দুধ ও সেমাই।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, এস্পেকট্রা গ্রুপের পরিকল্পনা প্রকৌশলী তরিকুল ইসলাম সোহানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here