Home জাতীয় দৌলতদিয়ায় ৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

দৌলতদিয়ায় ৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

০
দৌলতদিয়ায় ৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
নদীতে পানি বৃদ্ধির কারণে একটি ফেরিঘাট বন্ধ এবং আরেকটি ঘাটের সংস্কার কাজ চলমান থাকায় দৌলতদিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে।

নদীতে পানি বৃদ্ধির কারণে একটি ফেরিঘাট বন্ধ এবং আরেকটি ঘাটের সংস্কার কাজ চলমান থাকায় দৌলতদিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে।

শনিবার সকাল থেকে দৌলতদিয়া মহাসড়কে ৮ কিলোমিটার জুড়ে এ যানজট দেখা গেছে।

৫নং ফেরিঘাটের পন্টুনের কাজ চলমান থাকায় এ ঘাটটি বন্ধ এবং ৩নং ফেরিঘাটটিও পানি বৃদ্ধির কারণে ফেরি ওঠা-নামা করতে না পারায় সাময়িক বন্ধ রয়েছে। তাতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।

বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন চলাচল করছে। গতকাল এ নৌরুটে ১৯টি ফেরি চলাচল করলেও আজ কমেছে দুটি ফেরি।

তাতে যানজটে পরে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।

শনিবার ৫নং ফেরিঘাট থেকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং গোয়ালন্দমোড় মহাসড়কের ৮ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দুটি ফেরি ও পানি বৃদ্ধির কারণে বন্ধ ফেরিঘাটের কাজ চলমান রয়েছে। এতে সাময়িক পারাপার বন্ধ থাকায় যানজট বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here