অসুস্থ মা’কে আর দেখা হলো না ডাক্তার দম্পতির

The sick mother was never seen again by the doctor couple

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোজাম্মেল হেসেন মুন্না, গোপালগঞ্জ।।

অসুস্থ মাকে দেখতে আসার পথে পদ্মায় স্ত্রী সন্তানকে নিয়ে তোলা শেষ সেলফি ডাক্তার বাসুদেব সাহার। যা এখন শুধুই স্মৃতি। বাড়ীতে আসার আগে দূর্ঘটনায় প্রাণ গেল ছেলেসহ ডাক্তার দম্পতির। তাদের মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে পরিবারে।

বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহার মা শিখা রানি সাহা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। অসুস্থ মাকে দেখতে শনিবার সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে গোপালগঞ্জের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি।

01 13

কিন্তু বাড়ীতে আসার মাত্র ১৭ কিলোমিটার দূরে থাকতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জীবন দিতে হলো স্ত্রী-সন্তানসহ তাকে। তাদের সাথে জীবন দেন প্রাইভেটকার চালক আজিজ মিয়া।

সড়ক দূর্ঘটনায় নিহত হবার খবর গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসায় পৌঁছানোর পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। তবে এখন পর্যন্ত তাদের মৃত্যুর খবর দেয়া হয়নি অসুস্থ মাকে। ছেলে, পুত্রবধূ ও নাতির মৃত্যুতে নির্বাক হয়ে গেছে গোপালগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার বাবা প্রফুল্ল কুমার সাহা।

তিনি বলেন, বাড়ীতে আসার পথেও তার সাথে কথা হয়। তখন সে বলেছিল অল্প সময়ের মধ্যে সে চলে আসবে। কিন্তু ছেলে, পূত্রবধূ ও নাতি ফিরল লাশ হয়ে।

02 8

ডাক্তার বাসুদেব সাহা, স্ত্রী ও ছেলের মৃত্যুর খবরে বন্ধু, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা বাড়ীতে ভীড় করেন। যে যার মত করে শান্তনা দেন। অনেকেই আবার কান্নায় ভেঙ্গে পড়েন। বাসুদেব সাহা অনেক আন্তরিক ছিলো। তার এ অকাল মৃত্যূতে অনেক ক্ষতি হয়ে গেলো বলেও মন্তব্য করেন তারা।

শ‌নিবার সকাল ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় বাস-প্রাইভেটকার ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই প‌রিবারের ৫ জনসহ ৯ জন নিহত হন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর