Home ব্রেকিং নিউজ... মহাসড়ক যান চলাচলের জন্য ; কারো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়-সওজ প্রধান প্রকৌশলী

মহাসড়ক যান চলাচলের জন্য ; কারো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়-সওজ প্রধান প্রকৌশলী

মহাসড়ক যান চলাচলের জন্য ; কারো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়-সওজ প্রধান প্রকৌশলী

এস.এম নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান বলেছেন, জাতীয় মহাসড়ক যান চলাচলের জন্য, অবৈধ যান চলাচল বা কারো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়। আমরা সারা বছর মহাসড়কে অভিযান পরিচালনা করছি। গাছের গুড়ি, খড়কুটো, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছি, অবৈধ যানবাহন অটোভ্যান, ইজিবাইক, নসিমন, ভটভটি চলাচলে বাধা প্রদান করছি। তার পরেও কেউই থামছেনা। মানুষ যদি সচেতন না হয়, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করে এবং গাছের গুড়ি, খড়কুটো, অবৈধ স্থাপনা করে মহাসড়ক নিজের সম্পত্তির মতো ব্যবহার থেকে বিরত না থাকে তাহলে মহাসড়কে দূর্ঘটনা কমানো কোন ভাবেই সম্ভব হবেনা। রোববার বেলা ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরায় শনিবার সড়ক দূর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন।

Gopalganj DHD Chief Engneer Photo 2

প্রধান প্রকৌশলী আরো বলেন, মহাসড়কে দূর্ঘটনায় প্রানহানি কমাতে সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধ স্থাপনা নির্মানের প্রতিযোগীতা বন্ধ করতে হবে। অবৈধ যানবাহন অটোভ্যান, ইজিবাইক, নসিমন, ভটভটি চলাচল বন্দ করতে হবে। মহাসড়ক নিজের বাড়ির উঠান মনে করে ব্যবহার করা যাবেনা। এজন্য তিনি সাধারন মানুষ, যাত্রী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশসহ সকল শ্রেনীপেশার মানুষের প্রতি অনুরোধ জানান।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মোঃ মঈনুল হাসান, মোঃ রেজাউল করিম, শিশির কান্তি র্উাৎ, গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী এ কে শামস্ উদ্দিন আহম্মদ, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার, মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রধান প্রকৌশলীর দপ্তরের স্টাফ অফিসার সৈয়দ হালিমুর রহমান বলেন, এদিন প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান খুলনা জোন ও এর আওতাধীন সার্কেলের চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রæভমেন্ট প্রকল্পের আওতায় নির্মানাধীন কালনা সেতুর নির্মান কাজ পরিদর্শন ও পর্যালোচনা সভায় যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here