কাশিয়ানীতে দুর্ঘটনাকবলিত সেই বাসচালক গ্রেফতার

The bus driver involved in the accident in Kashiani was arrested

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা দক্ষিন ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহতের ঘটনায় রাজিব পরিবহনের চালক শংকর দাসকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করে ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ।

শংকর দাসের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুদিঘাট গ্রামে।

গ্রেফতারের বিষয়টি কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শংকর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা করছিলেন। তারপর খুলনা পুলিশের সহযোগিতায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল খুলনা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাধীন অবস্থায় শংকর দাসকে গ্রেফতার করে।

গত শনিবার (১৪ মে) কাশিয়ানী উপজেলার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে শংকর দাস পা ভেঙে আহত হন। প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোববার (১৫ মে) রাত ১০টার দিকে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি ট্রাফিক উপ-পরিদর্শক গৌতম কুমার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাস চালককে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শংকর দাস এখনো পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর