গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় মনোনয়নপত্র দাখিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং নারী কাউন্সিলর প্রার্থীরা মনোননয়নপত্র দাখিল করেছেন।

আজ মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে প্রার্থীরা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের স্বস্ব মনোনয়ন পত্র জমা দেন।

01 18

সদর পৌরসভায় মেয়র পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া ১৫টি ওয়ার্ডে কউন্সিলর পদে ৬৮ জন ও ৫টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন, কাজি লিয়াকত আলী, রেজাউল হক সিকদার রাজু, জি এম সাহাবুদ্দিন আজম, মৃনাল কান্তি রায় চৌধুরী, শেখ রকিব হোসেন, মুশফিকুর রহমান লিটন, এম বদরুল আলম, দিলীপ কুমার সাহা দীপু, এস এম নজরুল ইসলাম নতুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: দিদারুল ইসলাম ও মো: আবুল ফাত্তাহ।

গোপালগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫৫ হাজার ১শ’ ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৮শ’ ১৬ জন ও  নারী ভোটর ২৭ হাজার ৮শ’ ১৬ জন।

এদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

03 2

মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনিত অ্যাড. আতিকুর রহমান মিয়া, স্বতন্ত্র আশরাফুল আলম শিমুল, আহাজ্জাদ মহসিন খিপু মিয়া, সাজ্জাদ করিম মন্টু, আহাদুল ইসলাম ও সাইফুদ্দীন সরদার বিদ্যুত। মুকসুদপুর পৌরসভার মোট  ভোটার ১৭ হাজার ৩শ’ ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬শ’ ৩৫ জন ও  নারী ভোটর ৮ হাজার ৭শ’ ১৩ জন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর