এক মেয়রসহ ৬ জনের মনোনয়ন পত্র বাতিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভা নির্বচনের বাছাইয়ে ১ মেয়র প্রার্থী ও ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়জুল মোল্যা বিষয়টি নিশ্চত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মুকসুদপুর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এদিকে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গোপালগঞ্জ সদর পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়জুল মোল্যা জানান, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র যাচাই বাছাই-এ মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তহমিনা বেগম এবং কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে ভল্লব কুন্ডু ও ৬নং ওয়ার্ডে মো: মিজান মোল্লার মনোনয়ন পত্র বাতিল হয়।

ফলে মুকসুদপর পৌরসভায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা দেন।

এদিকে, গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে অপ্রাপ্ত বয়স হওয়ায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সবুজ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে এ পৌরসভায় মেয়র পদে ১১ জন, কাউন্সিলর পদে ৬৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা দেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৫ জুন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর