Home গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়ায় দুই শিক্ষার্থী বাজি বানিয়ে ফোঁটানোর সময় গ্যাস লাইটার বিস্ফোরনে আহত

কোটালীপাড়ায় দুই শিক্ষার্থী বাজি বানিয়ে ফোঁটানোর সময় গ্যাস লাইটার বিস্ফোরনে আহত

০
কোটালীপাড়ায় দুই শিক্ষার্থী বাজি বানিয়ে ফোঁটানোর সময় গ্যাস লাইটার বিস্ফোরনে আহত

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুল ও মাদ্রাসার দুই শিক্ষার্থী বাজি বানিয়ে ফোঁটানোর সময় কাছে থাকা গ্যাস লাইটার বিস্ফোরনে আহত হয়েছে।আহতরা হলো- কোটালীপাড়ার সিকির বাজার হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র ও চিত্রাপাড়া গ্রামের তুহিন খানের ছেলে তানভির খান(১৩) ও বান্ধাবাড়ি লোহার ভিটা মাদ্রাসার ছাত্র ও একই গ্রামের এখলাস মিয়ার ছেলে সালমান মিয়া(১১)।এরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

কোটালীপাড়া থানার পরিদর্শক মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দুই জন ঘরের দরজা বন্ধ করে দিয়াশলাই-এর বারুদ দিয়ে বাজি বানিয়ে তা ফোঁটানোর সময় কাছে থাকা গ্যাস লাইটার বিষ্ফোরিত হয়। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে তানভির খান একটু বেশী আহত হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

চিকিৎসা শেষে রাতেই তাকে মামার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে মামা আল আমিন জানিয়েছেন। সে সুস্থ্য আছে বলে জানান তিনি।

চোখে আগুনের আচ লেগে আহত মাদ্রাসা ছাত্র সালমান মিয়া জানায়, তারা বাজি বানিয়ে তা ফোটানোর চেষ্টা করেছিল। না ফোটাতে তানভির তাতে গ্যাস লাইটার দিয়ে তাপ দিলে গ্যাস লাইটার ফেটে গিয়ে তারা দুইজন আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here