অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড়ে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার(২৩ মে) সকালে কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড়ে এ অভিযান চালানো হয়।

02 12

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, মধুমতি বাওড়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ওই বাওড় থেকে ৮ লাখ টাকা মূল্যের ২০টি চায়না ম্যাজিক জাল, ৮টি চারপাটা জাল ও ৫’শ মিটার কারেট জাল, একটি বেড়া জালসহ প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম লৎফর রহমান উপস্থিত ছিলেন।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ করতে আগামীতেও এ অভিযান চলবে বলে জানান কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর