গোপালগঞ্জে নানা আয়োজনে চ্যানেল 24 এর ১০ম বর্ষপূর্তি উদযাপন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

দেশের অন্যতম সংবাদ ভিত্তিক টেলিভিশন, চ্যানেল ২৪ এর পথচলার ১০ বছর পূর্তি  আজ। এ উপলক্ষে নানা আয়োজন ছিলো গোপালগঞ্জে। আলোচনা সভা, র‌্যালী, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, সাহিত্যিক ও জেষ্ঠ্য সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী।

00 1

আলোচনা সভায় গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি এস.এম. হুমায়ুন কবীর, এটিএন বাংলা ও এটিএন নিউজের গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহামুদ, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামান, রিপোর্টার্স  ফোরাম গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের গোপালগঞ্জ প্রতিনিধি এস.এম.নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

১০ বছরে চ্যানেল ২৪ এর নানা অর্জন ও সুন্দর আগামীর প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলোচনা সভা শেষে সকলের অংশ গ্রহনে কেক কাটা ও র‌্যালী বের হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর