Home অর্থনীতি গোপালগঞ্জ টিসিবি মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ টিসিবি মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

০
গোপালগঞ্জ টিসিবি মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে টিসিবি মনিটরিং কমিটির এক সভা আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভায় সভাপতিত্ব করেন।

সভায় জেলা মনিটরিং কমিটির সদস্যরা ছাড়াও জেলার টিসিবি ডিলাররা উপস্থিত ছিলেন।

immage 1000 01 6

সভায় জানানো হয় আগামী ১৫ জুন থেকে ৪৩ জন ডিলারের মাধ্যমে গোপালগঞ্জ জেলায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ৮৯ হাজার ১০৫জন কার্ডধারীর মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম শুরু হবে।

প্রতিজন কার্ডধারীর মধ্যে ১১০টাকা দরে ২ লিটার সোয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি ডাল এবং ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি বিক্রি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here