Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে মাস ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

গোপালগঞ্জে মাস ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

গোপালগঞ্জে মাস ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

গোপালগঞ্জ জেলা  যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় আজ মঙ্গলবার বিকেলে ১মাস মেয়াদী ক্যাটারিং সার্ভিস, রান্না বিষয়ক এবং হস্ত শিল্প পাটজাত পন্য তৈরী বিষয়ক ৩টি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেছে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান।

immage 1000 02 5

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, ডিডিএলজি আজহারুল ইসলাম, জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃ সায়াদ উদ্দিন আহম্মেদ প্রমূখ বক্তব্য দেন।

৩টি কোর্সে জেলার ১০৫ জন যুব নারী ও পুরুষ অংশ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here