হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে কৃষক হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।এ মামলায় সাজাপ্রাপ্ত আসামীর স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।

মামলার বিবরনে জানাগেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমি জমা নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সাথে সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল।

বিগত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ী ফেরার পথে সাজাপ্রাপ্ত অসামী আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা যান। এঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারী নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামী করে আদালতে চার্জশীট দখিল করে।

পরে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় ঘোষনা দেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর