বিএনপি চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল- শাজাহান খান 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি ২০০৫সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল। আমরা ক্ষমতায় এসে যাচাই বাছাই করে তাদেরকে বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলার ১৬০ মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যাচাই বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখ জনক। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে কোন টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

এ সময় পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মোঃ আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর