জিএম মঈন উদ্দীন ময়েন স্যার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সততার প্রতিক ও আদর্শ শিক্ষক সবার প্রিয় শতবর্ষী জিএম মঈন উদ্দীন ময়েন স্যার গতকাল সোমবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের মধ্যপাড়ার নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি… রাজিউন)। তিনি ৪ ছেলে রেখে গেছেন।

গত সোমবার সন্ধ্যায় শহরের এসএম মডেল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে গেটপাড়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাযা ও দাফনে গোপালগঞ্জের সর্বস্তরের শোকার্ত মানুষ অংশ গ্রহন করেন।

তার মৃত্যুতে গোপালগঞ্জে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক, শ্রমজিবি, পেশাজিবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি গোপালগঞ্জ শহরের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেছেন। ছড়িয়েছেন জ্ঞানের আলো। শিক্ষার্থীদের দেখিয়েছেন পথের দীশা। সদালাপী ও অত্যন্ত ভদ্র এ শিক্ষা গুরু মেধ্য অহংকার বোধ ছিলনা। তিনি সাদামাটা জীবনযাপন করতেন।

তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল গোপালগঞ্জ শহরের ডিসি অফিস সংলগ্ন নজরুল পাবলিক লাইব্রেরী। সেখানে তিনি ৬০ বছরেরও বেশি সময় ধরে অবৈতনিক লাইব্রেরিয়ান ছিলেন। নিয়ম করে নিজেই লাইব্রেরী খুলতেন, পাঠকদের সামলাতেন। তিনি অবৈতনিক হলেও একাধারে লাইবেরিয়ান যেমন ছিলেন ; তেমনি ছিলেন একজন সুনিবিড় পাঠক। নিজেই লইব্রেরীর বইয়ের যত্ন নিতেন। ঝাড়ু দিতেন। ১শ’ ৩ বছর বয়সের মধ্যে ৬০ বছরেরও বেশি সময় ধরে নিজের সন্তানের মত আগলে রেখেছিলেন দুর্লভ গ্রহন্থে সমৃদ্ধ পাঠাগারটিকে। পাঠাগারের মাধ্যমে তিনি গোপালগঞ্জকে আলোকিত করেছেন। এই পাঠাগারে বরেন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, কবি, সাংবাদিক, সাহিত্য অনুরাগীদের পদচারনা ছিলো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর