জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকে দল থেকে বহিস্কার; আনন্দ মি‌ছিল 

District BCL general secretary fired from party; The joyous procession

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় দ‌লের সিদ্ধান্ত‌কে স্বাগত জা‌নি‌য়ে গোপালগঞ্জ শহ‌রে আনন্দ মি‌ছিল হ‌য়ে‌ছে।

গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

immage 1000 01 33

পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকায় মোঃ আতাউর রহমান পিয়ালকে (সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

এ দি‌কে, জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল‌কে দল থে‌কে ব‌হিস্কার করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জা‌নি‌য়ে শহ‌রের অানন্দ মি‌ছিল হ‌য়ে‌ছে। মি‌ছিল‌টি শহ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পোস্ট অ‌ফিস মো‌ড়ে গি‌য়ে শেষ হয়। মি‌ছি‌লে ছাত্রলী‌গের বর্তমান ও সা‌বেক নেতা এবং ক‌র্মিরা অংশ নেয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নিউটন মোল্লা এবং সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান পিয়াল এর সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর