যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অ‌ভি‌যোগ

Allegation of killing the youth by mass beating

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অভিযোগে রাজু খান (২১) নামক এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উ‌ঠে‌ছে। রোববার ভোর রাত ৩ টায় টুঙ্গিপাড়া উপজেলা সদরের পশু হাসপাতালের ভিতর এ ঘটনা ঘটে। সে টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের সা‌দেক খা‌নের ছে‌লে।

নিহ‌তের চাচা আ‌ক্কেল আ‌লি খান দাবী ক‌রে‌ছেন, পরিক‌ল্পিতভা‌বে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে তা‌কে হত্যা করা হ‌য়ে‌ছে। প্রতিপক্ষের সা‌থে তা‌দের জ‌মি নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছে দীর্ঘ‌দিন ধ‌রে।                    

রাতেই পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। গতরাতে পশু হাসপাতালের কাছে এক বাসায় চু‌রি করতে গেলে জনগণের হাতে ধরা প‌ড়ে। পরে সেখা‌নে তা‌কে গণপিটুনি দেয়া হ‌লে সে মারাত্মক আহত হয়। তা‌কে মারাত্মক আহত অবস্থায় টু‌ঙ্গিপাড়া স্বাস্থ্য কে‌ন্দ্রে নেয়া হ‌লে কর্তব্যরত চি‌কিতসক তা‌কে মৃত ঘোষনা ক‌রেন। প‌রে খবর পে‌য়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

কোটালীপাড়া থানায় নিহত রাজু খানের নামে ২০২১ সালে একটি চুরির অভিযোগ ছিল বলে জানান টুংগীপাড়া থানার ডিউটি অফিসার এস,আই আফজাল  শাহীন।  টুঙ্গিপাড়া থানা পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ করেছে।                 

টুংগীপাড়া থানার প‌রিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান,  নিহতের বিরুদ্ধে আগে-পরে একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর