স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Celebrating the foundation anniversary of the Volunteer League

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কেক কেটে ও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ  করে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এসব কর্মসূচীর আয়োজন করে।বুধবার (২৭জুলাই) সকাল ১০ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেত্রীবৃন্দ। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাকফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর পর সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনের সামনে কেক কাটেন নেত্রীবৃন্দ। 

immage 1000 02 30

এসব কর্মসূচীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ নূরুল ইসলাম আব্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসিন উদ্দিন সিকদার, সহসভাপতি মোঃ হেলাল কাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ রুহুল কুদ্দুস শাহীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ দে,

যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার পাল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তাপস সরোয়ার, ফারুক মোল্লা, শফিকুল ইসলাম বাবু, রবিউল ইসলাম, ও সুজন শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর