জাতির পিতার সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা রাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

Tributes of Director General of Ansar and Village Defense Rahini at the tomb of the Father of the Nation

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত মহাপারিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।
আজ বুধবার বেলা সোয়া ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বক্ষর করেন।

এ সময় বাহিনীর উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, ঢাকা রেঞ্জের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ওসি (তদন্ত ) তন্ময় মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরপর তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও শহরের আনসার প্রশিক্ষণ মাঠ পরিদর্শণ করেন।
এরআগে তিনি সকাল সাতে ৯ টায় গোপালগঞ্জ পৌঁছে ২৩ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর পরিদর্শণ করেন। সেখানে তিনি ১টি বৃক্ষের চারা রোপন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর