Home গোপালগঞ্জ সংবাদ বঙ্গবন্ধুর সমাধিতে বিএনসিসি-র নব-নিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বিএনসিসি-র নব-নিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

০
বঙ্গবন্ধুর সমাধিতে বিএনসিসি-র নব-নিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন  বাংলাদেশ বিএনসিসি-র নব-নিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ তিনি পুস্পস্তবক অর্পন করে এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন।

এসময় বিএনসিসি-র সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদসহ বিএনসিসি-র বিভিন্ন পর্যায়ের অফিসার ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here