আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে করনীয় শীর্ষক কর্মশালা

Workshop on Actions to Increase Aman Rice Production

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলার আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান-প্রতিপাদ্যকে সামনে রেখে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে এই কর্মশাল অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি’ আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে আজ বুধবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

02

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড.মোহাম্মদ জাহিদুল ইসলাম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কর্মশালায় গোপালগঞ্জের অর্ধশতাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণে পুরানো জাতের ধানের পরিবর্তে নতুন জাতের ব্যবহার,খরা প্রবন এলাকায় ব্রি ধানের চাষ করা, লবনাক্ত এলাকায় লবন সহিষ্ণু ব্রি ধান, জলাবদ্ধ এলাকায় ব্রি ধান চাষের জন্য পরামর্শ দেয়া হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর