টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল (এমপি)
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা ও রামু উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান মুন্নি, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ ওয়ালিদুর রহমান হীরা সহ রামু উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#