Home গোপালগঞ্জ সংবাদ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

০
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে আজ বুধবার থেকে শুরু হয়েছে প্রাথমিক স্কুল পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

উদ্ভোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান এবং সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু।

উদ্ভোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে টুঙ্গিপাড়া উপজেলার মুন্সিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কোটালীপাড়ার বান্ধাবাড়িহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে।

অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কাশিয়ানী উপজেলার জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে মুকসুদপুর উপজেলার রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে।

আগামীকাল বৃহস্পতিবার এ টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মধ্যে পুরষ্কার বিতরন করা হবে।

গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিস এ খেলার আয়োজন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here