নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

Student killed by bus that lost control

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় খুলনা কৃষি বিশ্বিবিদ্যালয়ের ছাত্র অংকন বিশ্বাস (২২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার সকাল ১১ টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে।

immage 1000 02 7

কোটালীপাড়া থানার এস.আই মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েক জনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যান। এ সময় আরো পাঁচজন আহত হয়। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 এ ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর