৪১ পিস চায়না জাল আগুনে পুড়িয়ে নষ্ট

41 pieces of china fake were destroyed by fire

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ পিস চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (১২ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, বিভিন্ন বিলে চায়না জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া, তালপুকুরিয়া ও মাচারতারা বিল থেকে ৪১ পিস চায়না জাল জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

পরে আগুনে পুড়িয়ে জব্দকৃত চায়না জাল নষ্ট করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান উপস্থিত ছিলেন। দেশীয় মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর