গোপালগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালন

Celebrating Sheikh Russell's birthday in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা, শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।

জেলা প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া পৌরসভা এসব অনুষ্ঠানের আয়োজ করে।

immage 1000 05 3

আজ মঙ্গলবার (১৮ আক্টোবর) সকাল ৯টায় গোপালগঞ্জ শহরের শেখ রাসেল পৌর শিশু পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রথমে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর জেলা আওয়ামী লীগ, পৌরসভা, আনসার ও ভিডিপি, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

পরে শেখ রাসেল পৌর শিশু পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

immage 1000 02 12

এসময় জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাভোকেট মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সহ সভাপতি শেখ রুহুল আমিন, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

immage 1000 04 6

এদিকে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে শেখ রাসেল শিশু পার্কে শেখ রাসেলর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, সিনিয়র সহ সভাপতি মোঃ ইলিযাস হোসেন, উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

immage 1000 06

পরে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া জেলার কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর