টুঙ্গিপাড়ায় জামানত হারালেন চার প্রার্থী

Four candidates lost their security in Tungipara

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলার ৫ নং ওয়ার্ডে এক ভোটও পাননি সাধারণ সদস্য প্রার্থী নুরমিয়া মোল্লা। অন্য দুই প্রার্থী খালিদ হোসেন ও রমজান শরীফ দুই ভোট পেয়েছেন। ফলে পাঁচ প্রার্থীর তিন প্রার্থীই জামানত হারিয়েছেন। এছাড়া একজন সংরক্ষিত নারী সদস্য পদে সাধনা গাইন এক ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক।

জ্যোতি প্রকাশ মল্লিক বলেন, সোমবার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজে ৫ নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য পদে পাঁচ প্রার্থীর মধ্যে তৌফিক বিশ্বাস ঘুড়ি প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক বিশ্বাস তালা প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়েছেন। এছাড়া বাকি তিন প্রার্থী নুর মিয়া মোল্লা হাতি প্রতীকে ০ ভোট, রমজান শরীফ বৈদ্যুতিক পাখা ও খালিদ হোসেন টিউবওয়েল প্রতীকে এক ভোট করে দুই ভোট পেয়েছেন। মোট ভোটের আট ভাগের একভাগ না পাওয়ায় তিন প্রার্থীই জামানত হারিয়েছেন।

তিনি আরো বলেন, সংরক্ষিত নারী সদস্য পদে চার প্রার্থীর মধ্যে শ্রাবণী খানম ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি তিন প্রার্থী অঞ্জলি রায় ১৫ ভোট, এ্যামিলি বেগম ১৮ ভোট পেয়েছেন। এছাড়া সাধনা গাইন এক ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর