বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর

New Proctor of BSMRSTU

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে ড. মোঃ কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি হিসেবে কর্মরত রয়েছেন।
বুধবার( ১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাজিউর রহমানের প্রক্টরের দায়িত্বকাল পূর্ণ হওয়ার তদস্থলে ড. মোঃ কামরুজ্জামানকে আগামী ০৩ বছরের জন্য নিয়োগ করা হলো।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক স্বার্থ বিবেচনা করে এ আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমাকে প্রক্টরের দায়িত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার দায়িত্ব পালনে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তা কামনা করছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর