জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

National Safe Road Day is celebrated

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশ এ কর্মসূচী পালন করে।

“আইন মেনে সড়কে চলি-নিরাপদ ঘরে ফিরি”-এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার সকালে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

immage 1000 02 16

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কাশিয়ানীতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের আয়োজনে ভাটিপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর