ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দুই নারীর মৃত্যু

Two women died due to Cyclone Sitrang

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামে এ পৃথক ঘটনা ঘটে।এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা ও বেশ কিছু কাচাঘরবাড়ি বিধ্বস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খার স্ত্রী সারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রোমেছা বেগম(৫৮)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতার স্বীকার করে জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাত সাড়ে ৯ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে রেজাউল খার বাড়ি‌র পাশে থাকা খেজুর গাছ তার বসত ঘরের উপড়ে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা তার স্ত্রী সারমিন বেগম গাছ চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

অপরদিকে, রাত সোয়া ৮ টার দিকে একই উপজেলার বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের ঘরের উপর চম্বল গাছ উপড়ে পড়ে গাছ চাপা পড়ে মারা যায়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা দুই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের বসত ঘর ঠিক করে দেয়া হবে বলে তিনি জানান।এ ছাড়া জেলার অন্য কোখাও কারোর ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্থ হলে তাদেরকেও ক্ষতি পূরনের ব্যবস্থা করা হবে বলেও তিন জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর